বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Fisheries Research Institute Recruitment Circular | পদসংখ্যা ৮১ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ০৫ নভেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Fisheries Research Institute Recruitment Circular | পদসংখ্যা ৮১ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ১১টি ক্যাটাগরিতে ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ৮১ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Fisheries Research Institute Recruitment Circular | পদসংখ্যা ৮১ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ৮১টি
মোট ক্যাটাগরিঃ ১১টি
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের
বয়স ০১-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ১০ নভেম্বর ২০২৬
তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফিঃ ৯ম থেকে ১০ম গ্রেডের
জন্য ২২৩টাকা, ১১তম থেকে ১২তম গ্রেডের জন্য ১৬৮টাকা, ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২
টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://fri.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Fisheries Research Institute Recruitment Circular | পদসংখ্যা ৮১ | Biddabari এর বিস্তারিতঃ
আবেদনের শর্তাবলি:
১. আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের
ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:
(ক) সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
(খ) ০১/১১/২০২৬ ইং তারিখে সকল পদের প্রার্থীর
বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের
ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
(গ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে
কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতিক্রমে আবেদন করতে হবে। অত্র
ইনস্টিটিউটে রাজস্ব পদে চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের
সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য
নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত
অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
(ঘ) আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম,
জন্ম তারিখ ও নিজ জেলাসহ প্রযোজ্য ক্ষেত্রে তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে ঐ
একইভাবে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।
(ঙ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান
এবং পরবর্তীতে এ-সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
(চ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা
পদ্ধতি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় হতে সর্বশেষ জারিকৃত বিধি-বিধান অনুসরণ করা
হবে।
(ছ) চাকুরির আবেদন ফর্মে (Applicant's
copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির
জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতিরেকে চাকুরির আবেদনের পূর্বে
অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
(জ) যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক
না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ
হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো
সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী হতে বরখাস্ত হয়ে
থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
(ঝ) লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত
হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(ঞ) পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য কোন
ইলেকট্রনিক ডিভাইস বহন বা ব্যবহার করা যাবে না। নিয়মের ব্যত্যয় ঘটলে তাঁর প্রার্থীতা
বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত
কাগজপত্র জাল, অসত্য বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন
করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা আবেদনের যে কোন পর্যায়ে বাতিল করা হবে এবং তাঁর
বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল ও জাল কাগজপত্র প্রদর্শিত হলে
পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ
করে।
৪। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজের
মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র;
(খ) প্রার্থীর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত
নাগরিকত্বের সনদপত্র;
(গ) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ;
(ঘ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরঙ্গানার
সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযোদ্ধা পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদপত্র বা যথাযথভাবে
উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত;
(ঙ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের
সকল প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র;
(চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট
জেলা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত সনদ;
(ছ) Online-এ পূরণকৃত আবেদন পত্র ও প্রবেশ
পত্রের রঙিন কপি (Applicant's Copy);
(জ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত
০২ (দুই) কপি রঙিন ছবি;
(ঝ) উপ-সহকারী প্রকৌশলী (পুর কৌশল) পদের প্রার্থীর
ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণক;
(ঞ) হিসাবরক্ষক ও ক্যাশিয়ার পদের প্রার্থীর
ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণক;
(ট) মোটর চালক (ভারী/হালকা) পদের প্রার্থীর
ক্ষেত্রে বিআরটিএ প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স;
(ঠ) স্পীডবোট চালক পদের প্রার্থীর ক্ষেত্রে
ট্রেড সার্টিফিকেট ও অভিজ্ঞতার প্রমাণক; এবং
(ড) Departmental Candidate এর ক্ষেত্রে যথাযথ
কর্তৃপক্ষের লিখিত অনাপত্তি/ছাড়পত্র।
৫। অনলাইনে আবেদন ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলী
ও শর্তাবলী:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ
https://fri.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন
ফরম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদন
পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ১০/১১/২০২৬ খ্রি., সকাল ১০:০০ টা
এবং
ii. আবেদন জমাদানের
শেষ তারিখ ও সময়: ১০/১২/২০২৬ খ্রি., বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ
Online-এ আবেদন Submit-এর সময় হতে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে
পরীক্ষার ফি জমা দিবেন।
(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তার সদ্য
তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ
৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির ফাইল সাইজ সর্বোচ্চ ১০০
কিলোবাইট (KB) এবং স্বাক্ষরের ফাইল সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট (KB) হতে হবে।
(গ) Online-এ আবেদন পূরণকৃত তথ্যই যেহেতু
পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত
সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনের
(Applicant's Copy) একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক
হিসেবে আবশ্যিকভাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ০১ (এক) কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি
প্রদান: Online-এ আবেদন (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি
এবং স্বাক্ষর Upload করে আবেদন Submit করা সম্পন্ন হলে কম্পিউটারের স্ক্রিনে ছবিসহ
Application Preview দেখা যাবে। যদি Applicant's copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট
ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায়
আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন
গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বেই প্রার্থী অবশ্যই উক্ত Applicant's
Copy তে তার সাম্প্রতিক সময়ে তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা
এবং এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
নির্ভুলভাবে আবেদন Submit সম্পন্ন করা প্রার্থীগণ নিজ ছবি ও স্বাক্ষরযুক্ত একটি
Applicant's Copy পাবেন। স্বাক্ষরযুক্ত Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া
থাকবে, উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ০১
হতে ০৩ নং ক্রমিকের পদসমূহের জন্য ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ
বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ২৩/- (তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ০৪ নং
ক্রমিকের পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ,
অফেরতযোগ্য) ১৮/- (আঠারো) টাকাসহ মোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা, ০৫ থেকে ১০ নং ক্রমিকের
পদসমূহের জন্য ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য)
১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ১১ নং ক্রমিকের পদের জন্য ৫০/-
(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ
মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা প্রদান করবেন। তবে
সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী
ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও
Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/-
(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য,
"Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া
পর্যন্ত Online-এ Submit কৃত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না"।
SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান পদ্ধতি:
প্রথম SMS: FRI
Example: FRI ABCDEF
Reply: Applicant's Name. Tk. 223/Tk.
168/Tk. 112/Tk. 56 will be charged as application fee. Your PIN is XXXXXXX.
দ্বিতীয় SMS: FRI
Example: FRI Yes XXXXXXX.
Reply: Congratulations! Applicant's
Name, payment completed successfully for FRI Application for post XXXXXX User
ID is (ABCDEF) and Password (XXXXXX).
দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ
Password পাবেন। এই Password টি Admit Card (প্রবেশ পত্র) Download এর জন্য প্রার্থী
সংরক্ষণ করবেন।
(চ) প্রবেশপত্র (Admit Card) প্রাপ্তির বিষয়সহ
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর ওয়েবসাইট: www.fri.gov.bd অথবা https://fri.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল
ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীকে) যথাসময়ে জানানো হবে। তবে, কোনো কারিগরি
ত্রুটি বা অন্যান্য কারণে SMS-এর মাধ্যমে তথ্য প্রাপ্তিতে অসুবিধা বা বিভ্রান্তি দেখা
দিলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যই একমাত্র
চূড়ান্ত, প্রামাণ্য ও আইনগতভাবে প্রযোজ্য বলে গণ্য হবে।
(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার
করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম
ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র (Admit Card) প্রার্থী Download পূর্বক রঙিন
Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি (Admit Card) টি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের
সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) কোনো কারণে প্রার্থী তার User ID ও
Password হারিয়ে ফেললে শুধু টেলিটক প্রি-পেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত
SMS পদ্ধতি অনুসরণ করে (User ID অথবা PIN নম্বর) ব্যবহার করে নিজ নিজ User ID এবং
Password পুনরুদ্ধার করতে পারবেন;
i. User ID জানা থাকলে: FRI
Example: FRI Help User ABCDEF
ii. PIN Number জানা থাকলে: FRI
Example: FRI Help PIN 12345678
(ঝ) নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও বাংলাদেশ
মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর ওয়েবসাইট www.fri.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত
সকল তথ্য দেখা যাবে। অথবা বাংলাদেশের একমাত্র জাতীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল
https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি
প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
৬। মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা
কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
৭। অসম্পূর্ণ/ভুল তথ্য সংবলিত আবেদন কোনো
প্রকার যাচাই ব্যতিরেকেই বাতিল করা হবে।
৮। অনলাইনে আবেদন করার সময় কোনো সমস্যা হলে
alljobs.query@teletalk.com.bd এ ই-মেলে যোগাযোগ
করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টালের পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে
যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর subject-এ Organization Name: FRI, Post
Name:.......; Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
৯। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদের সংখ্যা
হ্রাস কিংবা বৃদ্ধি পাওয়ার অধিকার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর কর্তৃপক্ষ সংরক্ষণ
করেন এবং ইনস্টিটিউটে সংরক্ষিত নিয়োগবিধি ২০১৬ অনুসরণ করা হবে।
১০। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইনে
আবেদন ফরমের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে
প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো
অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায়
নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোনো পর্যায়ে
প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হবে।
১১। টাকা জমা দেওয়ার তারিখ এবং তা কোনো ব্যাংক
লেনদেনন মাধ্যমে প্রাপ্ত পূর্ব গঠিত ঠিক-ঠাক করতে হবে।
১২। কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী
কর্তৃপক্ষ পদের সংখ্যা যেকোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমকে স্থগিত/সম্পূর্ণ
প্রত্যাহার/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে।
১৩। নিয়োগের ক্ষেত্রে যৌক্তিকতা সিদ্ধান্ত
চূড়ান্ত বলে বিবেচিত হবে।
১৪। প্রার্থী সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ
মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর ওয়েবসাইটে www.fri.gov.bd এবং https://fri.teletalk.com.bd পাওয়া যাবে।
শেষ তারিখ ও সময়ের
জন্য অপেক্ষা না করে যথাসম্ভব পূর্বে অনলাইনে আবেদন ফরম পূরণ ও আবেদন ফি জমাদান করার
জন্য প্রার্থীদের পরামর্শ দেওয়া হলো। এই মর্মে
এবিষয়ে সাথে প্রার্থীর সম্মতি থাকতে হবে।



